বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

শ্রীমঙ্গলে উপকারভোগীদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১৩২ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় সরকারি অনুদান প্রাপ্ত বিভিন্ন উপকারভোগীদের নিয়ে উন্নয়ন সমাবেশ ও বিভিন্ন অনুদানের সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি সেবা ও উপকরণ বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) সন্ধীপ তালুকদার, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, কালাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতলিব, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. দুধু মিয়া।

অন্যান্যদের মধ্যে অনুষ্টানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সহ-সভাপতি শমশের খান, যুগ্ম-সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, ছালিক আহমদ, সহ দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন রাহীদ, পৌর যুবলীগ নেতা আকবর হোসেন শাহিন ও আয়ামী লীগ নেতা আবুতালেব বাদশা প্রমুখ।

অনুষ্টানে বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ ও দলের অঙ্গ সংগঠনের নেতৃব্দৃরা উপস্থিত ছিলেন। অনুষ্টানে উপজেলার কালাপুর ইউনিয়ন ও শ্রীমঙ্গল সদর ইউনিয়নের কয়েক হাজার উপকাভোগী উপস্থিত ছিলেন। অনুষ্টানে সরকারি ভাবে প্রাপ্ত বিভিন্ন উপকারভোগীদের মাঝে ভিজিডি, ভাতা, হুইল চেয়ার, নগদ অর্থ,ঋণের চেক ও শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102