সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

মডেল পিয়াসা মাদকসহ ডিবির হাতে আটক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২৫০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: গুলশানের বারিধারা থেকে মডেল ফারিয়া মাহবুব পিয়াসার বাসায় অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১ আগস্ট) রাত ১২টার পরপরই তাকে বাসা থেকে আটক করা হয়। বাসার ভেতর তল্লাশি করে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

গুলশান গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে পিয়াসার বারিধারার ৯ নম্বর সড়কের ৩ নম্বর বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

অভিযান সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর পরই মূলত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু হয়। গুলশান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন।মডেল পিয়াসার বাসায় ইয়াবা, সিসা ও অবৈধ মাদক পাওয়া গেছে। প্রতিনিয়ত তার বাসায় মদের আসর বসতো বলে পুলিশের কাছে তথ্য আছে।

২০১৭ সালের মে মাসে বনানীর রেইনন্ট্রি হোটেলে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয় দুই ছাত্রী। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় এজাহারে নাম ছিল পিয়াসার। প্রথমে মামলা করতে ভুক্তভোগী তরুণীদের সহযোগিতা করলেও পরবর্তীতে তিনি মামলা তুলে নিতে হুমকি ও ভয়ভীতি দেখানো শুরু করেন।

মডেল হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে না পারলেও বিভিন্ন ঘটনায় বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে তার নাম।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102