মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

পঞ্চগড়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১৪৫ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলা পুলিশের মাসিক কল্যাণ এবং অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার  (১১ই নভেম্বর)  পঞ্চগড় পুলিশ লাইন্স ড্রিল সেডে  মাসিক কল্যাণ সভা এবং পরবর্তীতে পুলিশ  অফিসের সম্মেলন কক্ষে ২০২৩ সালের অক্টোবর মাসের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ত্ব করেন পঞ্চগড় জেলা পুলিশ সুপার  এস, এম, সিরাজুল হুদা, পিপিএম। কল্যাণ সভায় পঞ্চগড় জেলার পুলিশ সুপার জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা ধৈর্যের সাথে শোনেন এবং সমাধানের আশ্বাস ও দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়া বিভিন্ন হরতাল, অবরোধে সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন।
এছাড়াও সভায় পঞ্চগড় জেলায় কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে অক্টোবর/২০২৩ মাসে অত্র জেলার বিভিন্ন  স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচন করেন এবং তাদেরকে পুরস্কৃত করেন পুলিশ সুপার।
বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের মধ্যে অক্টোবর/২০২৩ মাসে
জেলার সার্বিক সফলতার উপর বিশেষ পুরস্কার হিসেবে নির্বাচিত করা হয় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস। জেলার গোয়েন্দা শাখার সফলতার উপর বিশেষ পুরস্কার হিসেবে নির্বাচিত করা হয় অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা মোঃ মোজাফফর হোসেন। শ্রেষ্ঠ থানা হিসেবে বোদা থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায় নির্বাচিত হন।
শ্রেষ্ঠ এসআই অফিসার হিসেবে পঞ্চগড় সদর থানার এসআই (নিরস্ত্র) মোঃ সাহিদুর রহমান,  ডিএসবি অফিসার হিসেবে জেলা বিশেষ শাখার ডিআইও মোঃ শাহাদাত হোসেন,  শ্রেষ্ঠ বিট অফিসার হিসেবে বোদা থানার এসআই (নিরস্ত্র) মোঃ আবু বক্কর সিদ্দিক, ওয়ারেন্ট তামিলকারী অফিসার পঞ্চগড় সদর থানার এসআই (নিরস্ত্র)/ মোঃ সাহিদুর রহমান ,
শ্রেষ্ঠ সার্জেন্ট সদর ট্রাফিক মোঃ আব্দুর রউফ, শ্রেষ্ঠ এএসআই (নিরস্ত্র) পঞ্চগড় সদর থানার মোঃ আরিফুল ইসলাম পাটোয়ারী ।
উল্লেখ্য যে পঞ্চগড় জেলা পুলিশ হতে ০৩ জন পুলিশ সদস্য পিআরএল গমন করলে পুলিশ সুপার তাদেরকে অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন।
কল্যাণ সভা শেষে পুলিশ অফিসের সম্মেলন কক্ষে পঞ্চগড় ২০২৩ সালের অক্টোবর মাসের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা  অনুষ্ঠিত হয়। সভায় গত অক্টোবর মাসের অপরাধ পরিস্থিতি, মুলতবি মামলা পর্যালোচনা, ননএফআইআর দাখিল সংক্রান্ত পর্যালোচনা, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলা সম্পর্কে আলোচনা, অক্টোবর-২০২৩ মাসের গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি পর্যালোচনা, মাদক উদ্ধার সংক্রান্ত পর্যালোচনা, ডিএসবি, ডিবি, কোর্ট পুলিশের কার্যক্রম পর্যালোচনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসহ আইন-শৃঙ্খলা ও অপরাধ বিষয়ক অন্যান্য বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. শফিকুল ইসলাম,  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আমিরুল্লা, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) মোছাঃ রুনা লায়লা, সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102