সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

এখনো ৭০ ভাগ মানুষ আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায়: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ২৪৪ এই পর্যন্ত দেখেছেন

হরতাল ও অবরোধের নামে বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস ও লুটপাটের বিরুদ্ধে দেশবাসীকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এখনো ৭০ ভাগ মানুষ আওয়ামী লীগের ওপর আস্থা রাখে। তারা আওয়ামী লীগকেই ক্ষমতায় দেখতে চায়।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার সূচনা বক্তব্যে দেশবাসীর প্রতি এ আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ৮১ সদস্যের কার্যনির্বাহী সংসদের এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

May be an image of 6 people, dais and text

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ টানা তিন মেয়াদে রাষ্ট্র ক্ষমতায় আছে। জনগণের সমর্থন নিয়েই সফলতার সঙ্গে দেশ পরিচালনা করছে। এই সময়ে যে কারো পক্ষে জনপ্রিয়তা ধরে রাখা কঠিন কিন্তু একমাত্র আওয়ামী লীগ জনপ্রিয়তা ধরে রেখেছে। জনপ্রিয়তা কমেনি বরং বেড়েছে। এখনো ৭০ ভাগ মানুষ আওয়ামী লীগের ওপর আস্থা রাখে। কারণ একমাত্র আওয়ামী লীগই প্রকৃত রাজনৈতিক সংগঠন, যারা জনগণের কল্যাণেই কাজ করে। বাকিরা হত্যা ও ষড়যন্ত্র ছাড়া কিছু বুঝে না।

May be an image of 2 people, dais and text that says '1 বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ওবঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার নভেম্বর ২০২৩) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় বক্তব্য রাখেন ইয়াসিন কবির জয়/ফোকাস বাংলা নিউজ'

আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপি-জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা হরতাল ও অবরোধের নামে আগুন সন্ত্রাস ও লুটপাট করছে। শুধু তাই নয়, পরিকল্পিতভাবে তারা পোশাক খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সারাদেশে তাদের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা আগুন সন্ত্রাস করবে, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

May be an image of 7 people, dais and text that says 'বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (৯ নভেম্বর ২০২৩) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় বক্তব্য রাখেন Focus Bangla News ইয়াসিন কবির জয়/ফোকাস বাংলা নউজ'

জানা গেছে, আজকের সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দলের নির্বাচনী ইশতেহার ও তফসিল পরবর্তী দলীয় কর্মসূচি নিয়ে আলোচনা করা হবে। এছাড়া নির্বাচনকে সামনে রেখে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি ও উপকমিটিগুলোর বিষয়গুলোও আলোচনা করা হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102