শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্বরাষ্ট্রমন্ত্রী

সহিংসতা করায় মানুষ বিএনপিকে পরিত্যাগ করেছে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ৩৩৮ এই পর্যন্ত দেখেছেন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, এদেশের ভোটার ও মানুষ সহিংস ও রক্তপাত পছন্দ করে না। এদেশের মানুষ জানে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন হয়। বিএনপি যদি নির্বাচনে না আসে, সেটা তাদের বিষয়। বিএনপি হরতাল-অবরোধ দিয়ে সহিংসতা করছে, মানুষ তাদের পরিত্যাগ করেছে।

বৃহস্পতিবার দুপুরে নাটোর শহরের বড়হরিশপুরে নবনির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

May be an image of 6 people, dais and text

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে বাংলাদেশের অভ্যন্তরে ৬৪টি জেলায় মোট ৭১টি আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে বাংলাদেশি নাগরিকদের পাসপোর্ট সেবা প্রদান করা হচ্ছে। একই সাথে ৭টি বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস থেকে বাংলাদেশে আগত বিদেশি নাগরিকদের ভিসা সেবা প্রদান করা হচ্ছে। ৩টি আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেনাপোল ও বাংলাবান্ধা স্থলবন্দরে ৪৪টি ই-গেট স্থাপনের মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ইমিগ্রেশন কার্যক্রম পরিচালিত হচ্ছে। ১৬টি আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মাণ ও ৪টি পাসপোর্ট অফিস ভবনের ঊর্ধ্বমুখি সম্প্রসারণ প্রকল্পের আওতায় সবগুলো নিজস্ব ভবনের নির্মাণ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দক্ষিণ-পশ্চিম অঞ্চলে আমরাই প্রথম ই-পাসপোর্ট শুরু করি। আমাদের সারা পৃথিবীতে সাড়ে ৩ কোটি ইমআরপি পাসপোর্ট রয়েছে। আমরা ১ কোটি ১৬ লাখ ই-পাসপোর্ট করেছি। প্রধানমন্ত্রীর যে স্বপ্ন স্মার্ট বাংলাদেশ। আমরা দ্রত স্মার্ট বাংলাদেশে প্রবেশ করছি। আমাদের টার্গেট ২০৪১ সাল কিন্তু ২৩ সালেই আমরা রূপান্তিত। প্রধানমন্ত্রী বাংলাদেশের চেহারা পরিবর্তন করে দিয়েছেন। দেশে শুধু নয় বিদেশে গেলেও প্রধানমন্ত্রীর প্রশাংসা শুনতে হয়।

May be an image of 9 people, temple, dais and text

মন্ত্রী আরও বলেন, আমরা সামনে ই-পাসপোর্টকে আরও সম্প্রসারিত করবো। আগে দিনে দুই থেকে তিন হাজার পাসপোর্ট হতো। এখন দিনে ২৫ হাজার ই-পাসপোর্ট বের হয়। বাংলাদেশ যে এগিয়েছে তা এ ক্ষেত্রে বোঝা যায়। দেশে আমরা প্রতি সপ্তাহে যে পাসপোর্ট বিতরণ করি। তা অন্যদেশের লোক সংখ্যাও তত নয়। তা প্রধানমন্ত্রীর কারণে সম্ভব হয়েছে।

May be an image of 12 people, temple, dais and text

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. শামীম ওসমান, নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোর-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী, নাটোর জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, পাসপোর্ট অফিস ভবন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. ছারোয়ার হোসেনমহ অনেকে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102