রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে জাইকা প্রকল্পে খাল খননে অনিয়মের অভিযোগ

শুভেচ্ছা প্রতিদিনের আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

ইউকে বিডি টিভি নিউজ ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ২০৫ এই পর্যন্ত দেখেছেন
শিক্ষার্থীদের প্রথম পাবলিক পরীক্ষা এসএসসি’তে জিপিএ ৫ প্রাপ্তদের উৎসাহ-অনুপ্রেরণা দিতে মেধাবী শিক্ষার্থীদের
সংবর্ধনা প্রদান করেছে দৈনিক শুভেচ্ছা প্রতিদিন। চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট অডিটোরিয়ামে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ,  ত্রিপিটক পাঠ ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. জামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা এ.কে.এম  বেলায়েত হোসেন।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর ক্লাব কমিউনিকেশন চেয়ারম্যান লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, সাতকানিয়া লোহাগাড়া বৌদ্ধ ঐক্য পরিষদের সহ-সভাপতি অশোক বড়ুয়া।
সম্মানিত অতিথি ছিলেন কাজেম আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সানজিদা আক্তার, নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুর রহমান, বোয়ালখালী সম্মিলিত বুদ্ধ পরিষদের সভাপতি গোল্ড মেডেলিস্ট ব্যাংকক দুলাল কান্তি বড়ুয়া, অধ্যাপক কবি জিতেন্দ্রলাল বড়ুয়া, কোসেই কাই এর উর্ধ্বতন কর্মকর্তা কাঞ্চন বড়ুয়া।
স্বাগত বক্তব্য প্রদান করেন কবি বিশ্বজিৎ বড়ুয়া। শিক্ষিকা রুমা বড়ুয়া ও মুনা বড়ুয়ার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ড. সবুজ বড়ুয়া শুভ, সাংবাদিক অধীর বড়ুয়া, কবি অজয় বড়ুয়া, কবি শরনংকর বড়ুয়া, জয়মালা বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানে দুই শতাধিক কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102