মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

বাংলাদেশে গণগ্রেপ্তার নিয়ে আবারও জাতিসংঘের উদ্বেগ

প্রবাস ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৭৪ এই পর্যন্ত দেখেছেন

বিরোধী নেতাকর্মীদের গণগ্রেপ্তারসহ বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘ আবার উদ্বেগ প্রকাশ করেছে। মঙ্গলবার (৮ নভেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে সংস্থার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ উদ্বেগের কথা জানান।

ব্রিফিংয়ে এক প্রশ্নকারী বলেন, সহিংসতা ও জোরপূর্বক আটকের অত্যধিক ব্যবহার বন্ধে জাতিসংঘ মহাসচিবের আহ্বান প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেছেন, জাতিসংঘ একটি অকার্যকর সংস্থা। কিছু ভালো কথা বলা ছাড়া বিশ্বে এই সংস্থার আর কোনো ভূমিকা নেই। প্রশ্নকারী আরো বলেন, আট হাজারের বেশি বিরোধী নেতা-কর্মীকে গ্রেপ্তার, পুলিশের হাতে মানুষ নিহত হওয়ার বিষয়ে জাতিসংঘের অবস্থান কী?

প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক বলেন, জাতিসংঘের সমালোচনা করাটা নতুন কিছু নয়। তিনি মনে করেন, বিভিন্ন সময় এমন অভিযোগ দাঁড় করানো হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তাঁরা আগে যা বলে এসেছেন, সে কথাই এখন উল্লেখ করবেন। বাংলাদেশে গণগ্রেপ্তারসহ সার্বিক পরিস্থিতি নিয়ে তাঁরা উদ্বেগ প্রকাশ করছেন।

গত ৪ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচন কমিশনের সংলাপে বিএনপির অংশ না নেয়ার বিষয়ে ডুজারিক বলেন, কেন অংশ নেয়নি তা বলতে পারব না, এ বিষয়ে আমি বিস্তারিত জানি না। একটি দল কেন সংলাপে যায়নি, তা নিয়ে আমি কিছু বলতে পারব না। তবে আমি যেটা বলতে পারি, আমরা প্রত্যাশা করি যে বাংলাদেশে সহিংসতামুক্ত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102