

মঙ্গলবার(৭ নভেম্বর) শ্রীমঙ্গল সরকারি কলেজের নব নির্মিত ছয়তলা ভবনের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় ফলক উন্মোচন, গার্ড অব অনার, আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।
অধ্যক্ষ প্রফেসর দীপ চাঁন কানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপাধ্যক্ষ প্রফেসর রফি আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সাইয়্যিদ মুজিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী শামসুল আরেফিন খান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম সরদার, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন ও ছালিক আহমেদ, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহিন, উপজেলা যুবলীগের সহ সভাপতি জসিম মিয়া, আওয়ামীলীগ নেতা মামুন আহমেদ, মৎসজীবী লীগের সভাপতি আশিকুর রহমান, কলেজ ছাত্রলীগ নেতা সাজ্জাদ, নাহিদ সহ অত্র কলেজের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।