শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

ফিলিস্তিনের সেই ‘অগ্নিকন্যা’ আহেদ তামিমি আটক

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১৯৯ এই পর্যন্ত দেখেছেন

এক দখলদার ইসরায়েলি সৈন্যকে লাথি ও চড় মেরে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের প্রতীক বনে যাওয়া সেই ফিলিস্তিনি তরুণী আহেদ তামিমিকে (২৩) পশ্চিমতীরে তার বাড়ি থেকে আটক করা হয়েছে।

আহেদের মা নারিমান তামিমি গণমাধ্যমকে বলেছেন, সোমবার ইসরায়েলি সেনারা পশ্চিমতীরের নবী সালেহ শহরের নিজ বাড়ি থেকে জিঞ্জাসাবাদের কথা বলে তাকে তুলে নিয়ে গেছে। খবর আনাদোলুর।

তিনি আরো বলেন, ইসরায়েলের সেনারা ঘরে ঢুকে আহেদ তামিমির মোবাইল ফোন পরীক্ষা করে এবং তাকে ধরে নিয়ে যায়।

উল্লেখ্য, এক ইসরায়েলি সৈন্যকে লাথি ও চড় মারার দায়ে ২০১৮ সালে আট মাস কারাভোগ করার পর মুক্তি পেয়েছিলেন ফিলিস্তিনি ওই তরুণী।

ওই ঘটনার পরপরই এর ভিডিও অনলাইনে ছড়িয়ে যায় সারা পৃথিবীতে, তখন থেকেই ওই তরুণী পরিণত হন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের নতুন প্রতীকে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102