মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

গভীর রাতে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ২৭১ এই পর্যন্ত দেখেছেন

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে রোববার রাত ১২টার দিকে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার বোনের বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন তার ছোট ভাই ওয়াহিদুজ্জামান।

রাত ১২টা দিকে ১০/১৫ জনের গোয়েন্দা পুলিশ বাসায় প্রবেশ করে ভাইকে তুলে নিয়ে যায়। তার সঙ্গে ভাগ্নে হাসনাত আশরাফ রবিনকেও তুলে নিয়ে যায়। দুদুকেসহ বিএনপির তিন ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার হলেন।

পরিবারের সদস্যরা জানান, শামসুজ্জামান ‍দুদু ও রবিনকে বেইলি রোডের ডিবি অফিসে নেয়া হয়েছে। সাবেক সাংসদ দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান হওয়ার আগে দীর্ঘদিন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি ছিলেন।

গত রাতে দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীকে উত্তরা থেকে র‌্যাব এবং শাহজাহান ওমরকেও গুলশানের এক বাসা থেকে গোয়েন্দা পুলিশ আটক করে। এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিলকিস জাহান শিরিনকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশের ওপর হামলা ও পুলিশ সদস্য হত্যা এবং অগ্নিসংযোগে সরাসরি জড়িত, পরিকল্পনাকারী, ইন্ধনদাতা ও নির্দেশদাতাদের গ্রেপ্তারে রাজধানীতে অভিযান চলছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102