মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

শ্রীমঙ্গলে ‘জেলহত্যা দিবস’ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১২৯ এই পর্যন্ত দেখেছেন

শ্রীমঙ্গলে ৩ নভেম্বর ‘জেলহত্যা দিবস’ উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।

শুক্রবার (৩ নভেম্বর) বাংলাদেশ আওয়ামীলীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি অর্ধেন্দু কুমার দেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জগৎ জ্যোতি ধর শুভ্র এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ মৌলভীবাজার জেলার শাখার সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের কর্মী ও নেতৃবৃন্দ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102