মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে

সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের ঘটনায় ঠাকুরগাঁও পৌর শহরের চৌরাস্তায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁও প্রেসক্লাবের আয়োজনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি মনসুর আলী, সাধারণ সম্পাদক ও এনটিভি’র জেলা প্রতিনিধি লুৎফর রহমান মিঠু, নির্বাহী সদস্য ও সাপ্তাহিক সংগ্রামী বাংলার সম্পাদক মো: আব্দুল লতিফ, দ্যা ডেইলী নিউজ এজ পত্রিকার জেলা প্রতিনিধি নুর আফতাবুল আলম রুপম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন লাখো কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি রেজওয়ানুল হক রিজু।

প্রতিবাদ সমাবেশে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ অংশ নেন। বক্তারা সারা দেশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর যে কোন ধরনের হামলা ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102