মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

রোববার থেকে বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা

ইউকে বিডি টিভি নিউজ ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৯৬ এই পর্যন্ত দেখেছেন

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে সারা দেশে আবারও সকাল সন্ধ্যা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। টানা তিন দিনের অবরোধ শেষে এবার নতুন করে দুই দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (২ নভেম্বর) এ কর্মসূচি ঘোষণা করে দলটি।

আগামী রোববার ও সোমবার (৫ ও ৬ নভেম্বর) সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচি পালন করা হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অজ্ঞাত স্থান থেকে এ কর্মসূচির ঘোষণা দেন।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে শুক্রবার (৩ নভেম্বর) সারাদেশে দোয়া মাহফিল এবং রবি ও সোমবার (৫ ও ৬ নভেম্বর) দেশব্যাপী ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ পালন করা হবে।

উল্লেখ্য, রাজধানীতে গত শনিবার (২৮ অক্টোবর) বিএনপির সমাবেশ ঘিরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য নিহত হন। পরদিন রোববার (২৯ অক্টোবর) হরতাল পালন করে বিএনপি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102