বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
একাত্তরের গণহত্যাকে আমেরিকার কংগ্রেসে স্বীকৃতির প্রস্তাব ও পাকদোসরদের বর্বরতা অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে নিয়ে অপপ্রচারের নিন্দা যে কোনো মব শক্ত হাতে দমন করা হবে বই বিক্রির অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজা ও ইয়েমেনের শিশুদের জন্য দান সামাজিক যোগাযোগ মাধ্যম ওসির পোষ্টে মিশ্র প্রতিক্রিয়া আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয় আনন্দ উৎসবে কার্ডিফে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত পরলোকে সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান

তেতুলিয়ায় বিএসএফের গুলিতে ব্যবসায়ীর মৃত্যু

খাদেমুল ইসলাম, তেতুলিয়া
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৪৬ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে মোঃ আইনুল হক (৩৫) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার (১ নভেম্বর ) সকালে ফকিরগঞ্জ  বিএসএফের ১৭৬ ব্যাটালিনের আওতাধীন উপজেলার ইসলামপুর সীমান্তে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। নিহত আইনুল হক বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাসিন গন্ড গ্রামের বাসিন্দা মোঃ আকবর আলীর ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (১ নভেম্বর ) দিনগত গভীর রাতে দক্ষিণ কিসিম গঞ্জ সীমান্তের মেইন পিলার ৪৪৮ এর ৪ নম্বর সাব পিলার এলাকায় কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে সকালে ভারতীয় সীমান্তের ওপারে মহানন্দা নদীতে  মরদেহ পড়ে থাকতে  দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পঞ্চগড় ১৮ বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত গরু ব্যবসাহী আইনুল হকের মরদেহ ফেরতের জন্য বিজিবি – বিএসএফের মধ্যে পতাকা বৈঠক চলছিল।
এব্যাপারে তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত- ই খুদা মিলন বলেন, ভারতের অভ্যন্তরে আইনুল হক নামের একজনের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। স্থানীয় শালবাহান হাটে গরু ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন তিনি।
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, বাংলাবান্ধা সীমান্তের ওপারে একজন গরু চোরাকারবারি নিহত হয়েছেন বলে শুনেছি। খোঁজ নিয়ে জেনেছি, বিএসএফ মরদেহ নিয়ে গেছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জুবায়েদ হাসান বলেন, পতাকা বৈঠকে বিএসএফ বিষয়টি স্বীকার করেছে। বিএসএফের দাবি,টহলদল সীমান্তের কাঁটাতারের বেড়া কাটার সময় এগিয়ে এলে একটি গরু চোরাকার বারি তাদের ওপর আক্রমণ করে। এসময় তারা আত্মরক্ষার্থে গুলি চালান।পরে গুলি বিদ্ধ হয়ে নিহত হয়।
 আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ভারতীয় পুলিশের কাছে দাবী করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি বাংলাদেশে হস্তান্তর করবে বলে জানানো হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102