

স্টাফ রিপোর্টার, নাটোর: শোকের মাস আগষ্ট। শোকাহত সেই আগষ্ট মাস উপলক্ষে নাটোরের লালপুর উপজেলা আওয়ামী লীগ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।
কর্মসূচির অংশ হিসেবে রোববার (১লা আগস্ট) সকালে আগস্ট মাসের সূচনা লগ্নে লালপুর উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও শোক পতাকা উত্তােলন করেছেন। এ সময় লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য উপাধ্যক্ষ বাবুল আকতার, অধ্যাপক আমজাদ হোসেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম স্বপন, লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক পলাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।মাসব্যাপী কর্মসূচির আয়োজনের ব্যাপারে লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু জানান,দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারি চলছে হেতু স্বাস্থ্য বিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে শোকাহত আগস্ট মাস উপলক্ষে মাসব্যাপী কালো ব্যাজ ধারণ, ওয়ার্ড-ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন সমূহের আয়োজনে শোক সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ বিতরণ কার্যক্রম পালিত হবে।