বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

রাঙ্গামাটিতে কর্মহীন অটোরিকশা চালকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ২০৪ এই পর্যন্ত দেখেছেন

তৌসিফ মান্নান, রাঙামাটি: করোনায় চলমান লক ডাউনে রাঙামাটিতে কর্মহীন হয়ে পড়া অটোরিক্সা চালকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে রাঙামাটি জেলা প্রশাসন।
রবিবার সকালে শহরের জিমনেসিয়ামে সাড়ে তিন শতাধিক অসচ্ছল ও দুস্থ শ্রমিক পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।
খাদ্য সহায়তা বিতরণ করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এ সময়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) বোরহান উদ্দিন মিঠু। বিতরণকৃত খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল ১০ কেজি, ২ কেজি আটা, ৩ কেজি আলু, ১কেজি করে লবণ, ডাল ও ১ লিটার সয়াবিন তেল দেয়া হয়।


অন্যদিকে বিকালে রাজার্ভ বাজার এলাকায় রাঙামাটি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের আরও সাড়ে ছয় শতাধিক চালকের মাঝেও প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করার কথা জানিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক। তিনি আরও জানান এই সহায়তা অব্যাহত থাকবে।কর্মহীন এমন সময়ে সহায়তা পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন শ্রমীকরা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102