বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

বিচ্ছেদ ইস্যু

আমি কোনো কাঠগড়ায় দাঁড়াইনি : তানিয়া

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ২৭৪ এই পর্যন্ত দেখেছেন

ভালোবেসে ১৯৯৯ সালের ১৯ জুলাই বিয়ের পিঁড়িতে বসেছিলেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদ ও সংগীতশিল্পী এস আই টুটুল। তবে বনিবনা না হওয়ায় গত বছর জুলাইয়ে বিচ্ছেদের পথ বেছে নেন তারা। এর আগে, প্রায় ৫ বছরের মতো আলাদা ছিলেন এই দম্পতি। এই জুটির বিচ্ছেদ নিয়ে এখনও নেটিজেনদের মাঝে চলছে নানা চর্চা। যদিও প্রথম দিকে বিচ্ছেদ ইস্যুতে কথা বলতে নারাজ ছিলেন এই দম্পতি।

সম্প্রতি এই ইস্যুতে মুখ খুলেছেন তানিয়া আহমেদ। বলেন, ‘টুটুল একদিন খেপে গিয়ে বলেছিল, আমার এই সাকসেস তোমার সহ্য হয় না। টুটুল আমার ভালোবাসাটাই বুঝতে পারেনি।’

তানিয়ার এমন মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। এরপর বিষয়টি নিয়ে কথা বলেন গায়ক টুটুল। এক সাক্ষাৎকারে তিনি জানান, পুরস্কার প্রদান অনুষ্ঠান বা কোনো অর্জনে তানিয়া কখনও তার পাশে ছিলেন না। এছাড়া তিনি এই বিচ্ছেদ চাননি বলেও দাবি করেন। সব মিলিয়ে গায়কের ভাষ্য, ‘মানুষ তাকে ভুল বুঝেছেন।’

টুটুলের এমন বক্তব্যে আবারও ঝড় ওঠে নেটদুনিয়ায়। এই পরিপ্রেক্ষিতে তানিয়ার মন্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘যে যা বলার, বলুক। আমি কোনো কাঠগড়ায় দাঁড়াইনি, যে আমাকে জাস্টিফাই (সত্যতা) করতে হবে।’

সঙ্গে যোগ করে তিনি আরও বলেন, ‘ভক্তরা আমাকে একটু হলেও চেনেন, জানেন। তাদের বলব- সবাই যেন আমার ও সন্তানদের জন্য দোয়া করেন। এ প্রসঙ্গে আমি আর একটি কথাও বলতে চাই না।’

উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৯ জুলাই বিয়ে করেন এস আই টুটুল ও তানিয়া আহমেদ। এই দম্পতির ঘরে রয়েছে তিন ছেলে ও দুই মেয়ে। পাঁচ বছর আলাদা থাকার পর গত বছরের জুলাইতে বিচ্ছেদ ঘটে এই দুই তারকার।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102