বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত

রোববার ১২টা পর্যন্ত চলবে যাত্রীবাহী নৌযান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ২৭১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: কলকারখানা ও গার্মেন্টস শ্রমিকদের কর্মস্থলে ফিরতে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সব জেলা এবং দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে রোববার (১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচলের অনুমতি দেয়া হয়েছে।শনিবার (৩১ জুলাই) রাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।তিনি বলেন, এখন দেশের বিভিন্ন স্থান থেকে শ্রমিক আসা শুরু হয়েছে। শ্রমিকদের নির্বিঘ্নে আনার জন্য আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচলের অনুমতি দেয়া হয়েছে। পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।কঠোর বিধিনিষেধের মধ্যে রোববার ১ আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্প-কারখানা খুলে দিয়েছে সরকার। এই ঘোষণার পর শনিবার ঢাকামুখী মানুষের ঢল নামে। গণপরিবহন বন্ধ থাকায় কাজে যোগ দিতে শ্রমিকরা সীমাহীন দুর্ভোগ সয়ে কর্মস্থলে ফিরছেন।এর আগে, বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত দেশের রপ্তানিখাতসহ সব উৎপাদনমুখী শিল্প-কারখানা স্বাস্থ্যবিধি মেনে খুলে দেয়ার দাবি জানায় ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ (এফবিসিসিআই)।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102