সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

চিত্রনায়িকা একা আটক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ২২৩ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: রাজধানীর হাতিরঝিল থানার উলনের বাসা থেকে গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় চিত্রনায়িকা একাকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ। এসময় তার বাসা থেকে ইয়াবা, কয়েক বোতল বিদেশি মদ ও গাজা উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকেলে তাকে আটক করা হয়। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একার বাসায় ছুটা কাজ করতেন হাজেরা বেগম (৩০) নামে এক গৃহকর্মী। তিনি জাতীয় জরুরি সেবা (৯৯৯) নম্বরে অভিযোগ করেন। আমরা প্রথমে নির্যাতনের শিকার গৃহকর্মীকে উদ্ধার করি। মাদক ও গৃহকর্মী নির্যাতন আইনে তার বিরুদ্ধে দুইটি মামলার প্রস্তুতি চলছে। গৃহকর্মীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

নির্যাতিত গৃহকর্মীর স্বামী জানান, তার স্ত্রী হাজেরা বাসা-বাড়িতে ছুটা কাজ করেন। ওই নায়িকার বাসায় তিন মাস ধরে কাজ করছেন। বাসা চেঞ্জ করায় হাজেরাকে অতিরিক্ত সময় কাজ করতে বলেন একা। তাতে অস্বীকৃতি জানিয়ে হাজেরা তাকে বলেন, আগে বলতেন, তাহলে অন্য বাসাগুলোকে জানিয়ে আসতে পারতাম। এতে ক্ষিপ্ত একা বলেন, তোমার আর কাজ করতে হবে না। এসব কথার প্রেক্ষিতে হাজেরা তার বেতন চান। এতে নায়িকা একা রাগান্বিত হয়ে হাজেরাকে পিটিয়ে আহত করেন।

প্রসঙ্গত, চলচ্চিত্র ও টিভি নাটকে কাজ করার পাশাপাশি বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবে কাজ করেছেন একা।

তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘রঙিন রাখাল রাজা’ সিনেমার মাধ্যমে ঢালিউড ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত ‘ধর’ ও ‘তেজি’ সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। ছবি দুটিতে মান্না ছিল তার নায়ক। সর্বশেষ ২০০৮ সালে তাকে বাহাদুর সন্তান সিনেমায় দেখা গিয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102