বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৩০০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: শোকাবহ আগস্ট মাসের প্রথম প্রহরে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং আলোর মিছিল করেছে স্বেচ্ছাসেবক লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ।রোববার রাত ১২টা ১ মিনিটে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়ির সামনে নেতাকর্মীরা হাতে মোমবাতি প্রজ্বলন জড়ো হন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।আলোর মিছিলে নেতৃত্ব দেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুসহ কেন্দ্রীয় নগরের নেতারা উপস্থিত ছিলেন।অন্যদিকে ছাত্রলীগের কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102