সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

নরসিংদীর বাবুরহাটে আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১৬৭ এই পর্যন্ত দেখেছেন

দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর বাবুরহাটে আগুন লেগেছে। এরই মধ্যে ভস্মীভূত হয়ে গেছে বেশ কয়েকটি দোকান। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট।

রোববার রাত পৌনে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও বেশ কয়েকটি দোকান পুড় যাওয়ায় কাপড়ের ঘাটসহ প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত ১১টা ১৭ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায় ১১টা ২৫ মিনিটে। পরে সেখানে একে একে যোগ দেয় আরও ৮ ইউনিট।

আগুনের সুত্রপাত কীভাবে হয়েছে জানা যায়নি বলে জানিয়েছেন নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সাদেকুল বারি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102