সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ চায়ের মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্স শুরু লেবার পার্টির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী ইশতেহার প্রকাশ ভূগর্ভস্থ টানেল হতে পারে দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার নতুন দিগন্ত চার হাজার একর জমির চিত্র বদলাবে খাল খনন প্রকল্প যে ভাবে ইরান যুদ্ধ স্থল থেকে বাড়ি ফিরলেন তিন বন্ধু পঞ্চগড়ের দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান

দুই দিনে ২০ ঘণ্টা বিঘ্নিত হবে ইন্টারনেট: বিএসসিপিএলসি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ২১৭ এই পর্যন্ত দেখেছেন

কারিগরি কাজের জন্য (সিস্টেম আপগ্রেডেশন) দুই দিনে ২০ ঘণ্টা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে বাংলাদেশে। বাংলাদেশ সাবমেরিন কেব্‌লস পিএলসি (বিএসসিপিএলসি) এটা জানিয়েছে।

রবিবার (২৯ অক্টোবর) প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন কেব্‌ল (সি-মি-উই ৪) ‘সিস্টেমের আপগ্রেডেশন’ কার্যক্রম চলছে। এ কাজের জন্য সোম ও বুধবার দিবাগত রাত ২টা থেকে পরদিন প্রায় ১০ ঘণ্টা করে ইন্টারনেট গ্রাহকেরা ধীরগতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।

বিএসসিপিএলসির বিজ্ঞপ্তিতে বলা হয়, কাজ শেষ হলে ব্যান্ডউইথ সক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়বে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিএসসিপিএলসি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

উল্লেখ্য, বিএসসিপিএলসি দেশের প্রথম সাবমেরিন ক্যাবলের ক্ষমতা প্রায় ছয় গুণ বাড়িয়ে ৪ হাজার ৬০০ জিবিপিএসে উন্নীত করতে ৩ দশমিক ২ মিলিয়ন ডলার ব্যয় করছে। বর্তমানে সমুদ্রের তলদেশের এই কেবলের মাধ্যমে প্রায় ৮০০ জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করা হয়, যা ২০০৬ সালে বাংলাদেশে সংযুক্ত হয়েছিল। এর ধারণ ক্ষমতা ৮৫০ জিবিপিএস।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102