বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

করোনা আক্রান্ত হয়ে ছাতক উপজেলায় একজনের মৃত্যু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন

সেলিম মাহবুব,ছাতক : সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন-দিন বৃদ্ধি পাচ্ছে।গতকাল শুক্রবার করোনা আক্রান্ত হয়ে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের বাসিন্দা সজীব আহমদ স্বপন সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। গত কয়েকদিনে ছাতকে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন পৌর শহরের ১নং ওয়ার্ডের বাসিন্দা আশরাফুল আম্বিয়া সোয়েব, ইউপি সচিব দিলোয়ার হোসেন, কারখানা শ্রমিক শাহ আলতাব আলী, ব্যবসায়ী আব্দুস সাত্তার, মিসবাউল হক  শাহীন, প্রবাসী আব্দুল খালিক, গৃহিণী মিনতি রানি দাস। করোনা উপসর্গ নিয়ে ছাতক সদর ইউনিয়নে ১ জন, দোলারবাজার ইউনিয়নে ১ জন, জাউয়াবাজার ইউনিয়নে ১ জন, সিংচাপইড় ইউনিয়নে ১ জন সহ আরো কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত ২৪ ঘন্টায় ছাতকে নমুনা পরীক্ষা করা হয়েছে ২২ জনের। এর মধ্যে ৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে বলে জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী। আক্রান্তদের মধ্যে দুইজন কালারুকা ইউনিয়নের ও একজন নোয়ারাই ইউনিয়নের রয়েছেন। এদিকে এখানে করোনা উপসর্গ নিয়ে হোমকোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন শ’ত শত রোগী।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102