ছাতক পৌর শহরের চাঁদনীঘাট সুন্দয্যবর্ধনের উদ্বোধন
ফলক উন্মোচনের মধ্যদিয়ে সম্পন্ন হওয়া প্রায় নগর উন্নয়ন অবকাঠামো ইউজিপি-৩’র অর্থয়ানে ২ কোটি টাকা ব্যয়ে ছাতক পৌরসভাবাসীর কাংখিত বিউটিফিকেশন চাঁদনীঘাট সুন্দর্য্যবর্ধন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে উদ্বোধন শেষে পৌরবাসী উদ্দেশ্যে বলেন, ছাতক পৌরসভার সম্মানীত নাগরিকগন বার-বার ভালোবাসা ও ভোট দিয়ে তাকে পৌর পিতার সম্মানের আসনে বসিয়েছেন। তিনি তার সর্বোচ্চ দিয়ে নাগরিকদের সেবা দেয়ার চেষ্টা করে থাকেন। তিনি বলেন, শাসক নয়, পৌরবাসীর সেবক হয়ে তিনি কাজ করতে ভালোবাসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী, পৌর কাউন্সিলর, ইরাজ মিয়া, হাজী নাজিমুল হক, হাজী ছালেক মিয়া, মহিলা কাউন্সিলর রাত্না রানী মালাকার, সাবেক কাউন্সিলর ধন মিয়া, সুশীল সমাজ এড. পীযুষ ভট্টাচার্য, প্রাক্তন অধ্যাপক হরিদাস রায়, হাজী আবুল হায়াত, নুর উদ্দিন, মহন্ত রায়, প্রকৌশলী রবীন্দ্র কুমার দাস, ব্যবসায়ী হাজী শাহ আলম, জগলু মিয়া, আব্দুল মুকিত, হরিপদ পোদ্দার, নেছার আহমদ, বাবুল পাল, গোবিন্দ ঘোষ, সুবীর নাগ ভাস্কর, প্রণয় কুমার আচার্য মুন্না, রহমত মিয়া, মিঠন লাল রায়, গনেশ পোদ্দার, রাজন দাস, সৌরভ দাস, রানা কর, পৌর কর্মকর্তা জামাল আহমদ, শহীদুল হক মোল্লা, রতন দে, ইন্জিনিয়ার আজিজ আহমদ, পৌরসভার কার্য-সহকারী ফজলুর রহমান, জুয়েল লাল রায়, অন্যান্য বিভাগের শরীফ চৌধুরী, সুব্রত হালদার, অজিত কুমার দাস, আব্দুল মালিক রানাসহ কর্মকর্তা-কর্মচারী সহ পৌর নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।