মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদৌগে শেখ রাসেল দিবস উদযাপিত

মো. রেজুয়ান খান
  • খবর আপডেট সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৫৪ এই পর্যন্ত দেখেছেন

বুধবার ঢাকার বেইলি রোডে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্র প্রাঙ্গণে শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল স্মৃতি প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ও পার্বত্য সচিব মোঃ মশিউর রহমান এনডিসি। এসময় মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মশিউর রহমান এনডিসির সভাপতিত্বে শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ আমিনুল ইসলাম, যুগ্মসচিব (উন্নয়ন) মো. হুজুর আলী, যুগ্মসচিব সজল কান্তি বনিক, উপসচিব মালেকা পারভীন, উপসচিব আবু রাফা মোহাম্মদ আরিফ, উপসচিব কাজী মোহাম্মদ চাহেল তস্তরী, মন্ত্রীর একান্ত সচিব মো. লিয়াকত আলী খান, উপসচিব মোঃ আলাউদ্দিন চৌধুরী, সচিবের একান্ত সচিব মোঃ শফিকুর আলম।

শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে কেক কাটা হয়। পরে সকাল সাড়ে ১১ টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102