রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে জাইকা প্রকল্পে খাল খননে অনিয়মের অভিযোগ

তরুণ প্রজন্ম আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার সৈনিক

ব্র্যাক ইউনিভার্সিটির “ইউনিভার্সিটি ইনোভেশন হাব এর ভিত্তিপ্রস্তর স্থাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ইউকে বিডি টিভি নিউজ ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৪১ এই পর্যন্ত দেখেছেন

ব্র্যাক ইউনিভার্সিটির “ইউনিভার্সিটি ইনোভেশন হাব-স্মার্ট ইউনিবেটর” এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) অনলাইনে যুক্ত হয়ে ইনোভেশন হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ব্র্যাক ইউনিভার্সিটিসহ সাতটি বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং আরো তিনটি বিশ্ববিদ্যালয়ে এই হাব এর উদ্বোধন করেন।

‘ইউনিভার্সিটি ইনোভেশন হাব’ বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একটি প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্য হলো ব্যবসায়িক মডেলের উদ্ভাবনকে উৎসাহিত করা, বাণিজ্যিকভাবে কার্যকর পণ্য এবং টেকসই বিপণন কৌশল তৈরি করা, দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। এই প্রকল্পের অন্যতম আরেকটি লক্ষ্য হল শিক্ষার্থীদের নিজেদের এবং বাংলাদেশের জন্য সফল উদ্যোক্তা এবং পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তোলা যাতে তারা ব্যবসা ক্ষেত্রে সফলভাবে নিজেদের মেলে ধরতে পারে।

ইউনিভার্সিটি ইনোভেশন হাব-স্মার্ট ইউনিবেটর এর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে বুধবার ব্র্যাক ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মোহাম্মদ মাহবুব রহমান, বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন প্রফেসর মো. মোসাদ্দেকুর রহমান, পিএইচডি, এনডিই ইনফ্রাটেক লিমিটেডের চেয়ারম্যান মাকসুদুল ইসলাম এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কতৃপক্ষের ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকো-সিস্টেম উন্নয়ন প্রকল্প এর প্রকিউরমেন্ট স্পেশালিস্ট ড. মো. নুরুল ইসলামসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবর্গ।

আজকের তরুণ প্রজন্মকে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার সৈনিক হিসেবে উল্লেখ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বর্তমান সরকার আজকের বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলেছে এবং আগামীতে দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চায়।’ শেখ রাসেল দিবসে ইউনিভার্সিটি ইনোভেশন হাবসহ অনেকগুলো প্রকল্পের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এসব প্রকল্পের ফলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আরো গতিশীলতা আসবে।

ব্র্যাক ইউনিভার্সির্টিতে ইউনিভার্সিটি ইনোভেশন হাব স্থাপন করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস-চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ। তিনি বলেন, ‘দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে একটি উদ্ভাবনী পরিবেশের বিকাশ এবং শিক্ষার্থীদের কর্মোপযোগী করে গড়ে তুলতে এই ইনোভেশন হাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করবে বলে আমার বিশ্বাস।’

ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মাহবুব রহমান বলেন, ‘এই ইনোভেশন হাব আমাদের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য একটি উদ্ভাবনী ও সৃজনশীল পরিবেশ প্রদান করবে। এটি তাদের ধারণাগুলোর বাস্তবায়ন এবং নতুন উদ্যোগ সৃষ্টিতে সহায়তা করবে।’

এনডিই ইনফ্রাটেক লিমিটেডের চেয়ারম্যান মাকসুদুল ইসলাম বলেন, ‘এই ইনোভেশন হাব সম্ভাবনাময় শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার পথে একটি সেতুবন্ধন তৈরি করবে।’

বাংলাদেশ হাই-টেক পার্ক কতৃপক্ষের ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকো-সিস্টেম উন্নয়ন প্রকল্প এর প্রকিউরমেন্ট স্পেশালিস্ট ড. মো. নুরুল ইসলাম বলেন, ‘এই প্রকল্পের লক্ষ্য হল আইটি ভিত্তিক স্টার্টআপসমূহের ব্যবসার বিকাশ করা। বাংলাদেশ সরকার আইটিভিত্তিক স্টার্টআপসমূহকে উৎসাহিত করছে যাতে শিক্ষার্থীরা নিজেরাই উদ্যোক্তা হয়ে গড়ে ওঠে এবং শিক্ষাজীবন শেষে তাদের চাকরি খোঁজার প্রবণতা হ্রাস পায়।’

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ব্র্যাক ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন প্রফেসর মো. মোসাদ্দেকুর রহমান, পিএইচডি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102