সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

গোটা দেশ দুর্নীতিতে পরিপূর্ণ হয়ে গেছে: ফখরুল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ২২৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশকে দুর্নীতিতে পরিপূর্ণ করে ফেলেছে। সরকার আজ ব্যাংকিং সেক্টর, শেয়ার মার্কেটসহ গোটা অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে।

মানি লন্ডারিং এমন পর্যায় গিয়ে পৌঁছেছে যে, সরকার এখন নিজেই বলছে, এটা নিয়ন্ত্রণ করার দরকার। দেশের দুর্ভাগ্য, দুদকের প্রাক্তন চেয়ারম্যান তার নামেও দুর্নীতির অভিযোগ উঠেছে।গোটা দেশেই এখন দুর্নীতিতে পরিপূর্ণ হয়ে গেছে।

বিএনপির স্বাধীনতার সূবর্ণজয়ন্তী জাতীয় উদযাপন কমিটির উদ্যোগে বছরব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় ‘ব্যক্তিখাত বিকাশে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মুক্তবাজার অর্থনীতি’ শীর্ষক এই আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ভার্চুয়াল আলোচনা সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।জাতীয় উদযাপন কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুস সালামের সঞ্চালনায় আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বরকত উল্লাহ বুলু, অধ্যাপক মাহবুব উল্লাহ, অধ্যাপক খন্দকার মোস্তাহিদুর রহমান প্রমুখ বক্তব্য দেন।মির্জা ফখরুল বলেন, দেশে এখন প্রায় ৬ কোটি লোক দারিদ্র সীমার নিচে। আজকে করোনার আঘাত সহ্য করতে পারছে না বাংলাদেশ।

অর্থনীতি সহ্য করতে পারছে না।আজকে নতুন করে আরো দুই কোটি লোক নতুন করে দরিদ্র হয়ে গেছে। অন্যদিকে কিছু লোক লুট ও দুর্নীতির মধ্য দিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, আজকে আমাদের জিয়াউর রহমান পথ অনুসরণ করে প্রথমে আমাদের দলকে সুসংগঠিত করতে হবে। জনগণসহ সব গণতান্ত্রিক শক্তিগুলোকে একীভূত করে গণতন্ত্রকে ছিনিয়ে আনতে হবে। এরই মধ্যে গণতন্ত্র আমাদের কাছ থেকে হারিয়ে গেছে।গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া কারারুদ্ধ আছেন, তাকে মুক্ত করতে হবে। জিয়াউর রহমানের চিন্তা-ভাবনা থেকেই এদেশের ১৮ কোটি মানুষকে মুক্ত করতে হবে।তিনি আরও বলেন, বাংলাদেশের ৫০ বছর হয়ে গেল।

এই ৫০ বছরে এখন পর্যন্ত আমাদের বর্তমানে যারা জোর করে দায়িত্ব গ্রহণ করেছেন তারা অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশকে একটা পরনির্ভরশীল অর্থনীতিতে পরিণত করেছেন। এক ব্যক্তি, এক পরিবার এবং একটা দলকে প্রতিষ্ঠিত করার জন্য সমগ্র দেশকে তারা গ্রাস করে ফেলেছেন। এভাবে চলতে পারে না।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102