বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
একাত্তরের গণহত্যাকে আমেরিকার কংগ্রেসে স্বীকৃতির প্রস্তাব ও পাকদোসরদের বর্বরতা অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে নিয়ে অপপ্রচারের নিন্দা যে কোনো মব শক্ত হাতে দমন করা হবে বই বিক্রির অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজা ও ইয়েমেনের শিশুদের জন্য দান সামাজিক যোগাযোগ মাধ্যম ওসির পোষ্টে মিশ্র প্রতিক্রিয়া আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয় আনন্দ উৎসবে কার্ডিফে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত পরলোকে সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান

প্রতিমন্ত্রী জাকির হোসেন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড’ডে চালুর ব্যবস্থা করা হবে

খাদেমুল ইসলাম, তেতুলিয়া
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৭৩ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার  তেতুলিয়ায় উপজেলা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, প্রত্যেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিডডে চালুর ব্যবস্থা করা হবে, শিশুদের বিদ্যালয়মুখী করতে নতুন ধরণের চিন্তাভাবনা করছে সরকার। প্রাথমিকের সকল ক্লাস এক সিফ্টে আনা হবে।
এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, নতুন কারিকুলামে পড়াশোনা শুরু হবে। যাতে হাসিখুশির মাধ্যমে বাচ্চারা লেখাপড়া করাতে পারে, তাই ৩য় শ্রেণী পর্যন্ত পরীক্ষা তুলে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। এসময় প্রতিবন্ত্রী বলেন, আমরা প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন গুলো নতুন করে কাজ করে এক সিফ্টে ক্লাস নেয়ার চিন্তা ভাবনা করছি।
এদিকে করোনার সুযোগ নিয়ে বিভিন্ন স্থানে গজে ওঠা মাদ্রাসাগুলো প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের টেনে নিয়েছে। এ সময় প্রতিমন্ত্রী বিদ্যালয়ের মুজিব কর্ণার ও শেখ রাসেল কর্ণারসহ বিদ্যালয়ে থাকা উপজেলা রিসোর্স সেন্টার, সকল ক্লাসরুম পরিদর্শন করেন।
প্রতিমন্ত্রীর সাথে পরিদর্শনে রংপুর বিভাগীয় উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম, পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, জেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম মন্ডল, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ ইয়াসিন আলী মন্ডল, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী ও তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মতিউর রহমান মতি সহ অনেকেই উপস্থিত ছিলেন।নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102