সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ চায়ের মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্স শুরু লেবার পার্টির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী ইশতেহার প্রকাশ ভূগর্ভস্থ টানেল হতে পারে দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার নতুন দিগন্ত চার হাজার একর জমির চিত্র বদলাবে খাল খনন প্রকল্প যে ভাবে ইরান যুদ্ধ স্থল থেকে বাড়ি ফিরলেন তিন বন্ধু পঞ্চগড়ের দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান

আড়াই কোটি টাকা ভ্যাট দিল ফেসবুক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৩২১ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক প্রায় আড়াই কোটি টাকা মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট দিয়েছে। চলতি মাসে ভ্যাটের রিটার্ন দিয়ে প্রতিষ্ঠানটি সরকারি কোষাগারে এই প্রথম টাকা জমা দিল।

ফেসবুক ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে নিবন্ধিত প্রতিষ্ঠান।গত ১৩ জুন বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগমাধ্যমটির তিনটি প্রতিষ্ঠান বিআইএন হিসেবে পরিচিত ব্যবসা নিবন্ধন নম্বর নেয়। বিজ্ঞাপনসহ বিভিন্ন খাতের আয় থেকে বাংলাদেশ সরকারকে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট পরিশোধের জন্য ওই নিবন্ধন নিয়েছিল ফেসবুক।নিবন্ধন নেয়ার পর ভ্যাট বাবদ ফেসবুক এই আড়াই কোটি টাকা ভ্যাট দিয়েছে বলে ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কার্যালয়ের অতিরিক্ত কমিশনার প্রমিলা সরকার জানিয়েছেন।তিনি বলেন, ফেসবুক তিনটি প্রতিষ্ঠানের নামে ভ্যাট রিটার্ন গত ১৫ জুলাই জমা দিয়েছে। যার মধ্যে ফেসবুক আয়ারল্যান্ড লিমিটেড দুই কোটি ৪৩ লাখ ২৭ হাজার ৫৯৯ টাকা, ফেসবুক পেমেন্টস ইন্টারন্যাশনাল লিমিটেড ২৪ হাজার ৭০ টাকা ও ফেসবুক টেকনোলজিস আয়ারল্যান্ড লিমিটেড ২৫ হাজার ৬ টাকা জমা দিয়েছে।

ফেসবুকের নিবন্ধিত তিনটি প্রতিষ্ঠানের পক্ষে ভ্যাট রিটার্ন জমা দেয় প্রাইস ওয়াটার হাউস কুপারস বাংলাদেশ। সিটিব্যাংক এন-এর মাধ্যমে দুই কোটি ৪৩ লাখ ৭৬ হাজার ৬৭৫ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102