শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ছাতক উপজেলায় ৪৮ ঘন্টায় নতুন করোনা আক্রান্ত ২৭ জন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৩৫৫ এই পর্যন্ত দেখেছেন

সেলিম মাহবুব, ছাতকঃ ছাতকে নতুনভাবে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ২৭ জনের। গত ২৪ ঘন্টায় র‍্যাপিড এন্টিজেন নমুনা টেস্ট থেকে করোনা পজেটিভ শনাক্ত হয় ৯ জনের। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ জনের। আবার ১৮ জনের নমুনা পরীক্ষা শেষে পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী করোনা পজেটিভ শনাক্ত হয়েছে পেপারমিল এলাকার ১ জনের। মঙ্গলবার র‍্যাপিড এন্টিজেন নমুনা টেস্ট থেকে ৪০ জনের মধ্য থেকে ১৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। গত ৪৮ ঘন্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৪ জনের। করোনা পজেটিভ শনাক্ত হয় ২৭ জনের। দু’দিনে এখানে আক্রান্তের হার প্রায় ৩৭ শতাংশ। ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন। ছাতকে করোনা সংক্রমণ দিন-দিন বৃদ্ধি পাচ্ছে। প্রায় প্রতিদিনই এ অঞ্চলে কেউ না কেউ মারা যাচ্ছেন। কিন্তু হাসপাতালে চিকিৎসা না নেয়ায় অনেক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হাসপাতালের খাতায় নেই। নমুনা পরীক্ষা ছাড়াই করোনার লক্ষন নিয়ে নিজ বাসাবাড়িতে অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন অনেকেই।

ডাঃ রাজীব চক্রবর্তী বলেন, করোনার এ মহামারীর সময়ে সবাইকে সতর্ক এবং সচেতন থাকতে হবে। প্রয়োজন ছাড়া কেউ যেন ঘর থেকে বাহির না হন। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102