মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

ভিসা নীতিতে পুলিশের ইমেজ সংকট হবে না

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৫ এই পর্যন্ত দেখেছেন

ভিসানীতি নিয়ে পুলিশে ইমেজ সংকট হবে না বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল-মামুন।তিনি বলেছেন, ‘ভিসানীতি নিয়ে পুলিশের ওপর কোনো প্রভাব পড়বে বা ইমেজ সংকট তৈরি হবে বলে মনে করি না।

আজ সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারে আয়োজিত ‘পর্যটন নিরাপত্তায় ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা : বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ভাবনা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিভিন্ন সংঘাতের সময় অবৈধ অস্ত্র প্রদর্শন হয় কিন্তু অস্ত্র উদ্ধারে পুলিশের তেমন তৎপরতা দেখা যায় না, জাতীয় নির্বাচনে এসব ঘটনা কোনো প্রভাব ফেলবে কি না- এমন এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘যার কাছে অস্ত্র থাকে এবং প্রদর্শিত হয়, তখন সর্বোচ্চ চেষ্টা দিয়ে পুলিশ কাজ করে। জাতীয় নির্বাচনের সময় আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা হবে কি না এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘অস্ত্র উদ্ধারের অভিযান যথাসময়ে করা হবে। কৌশলগত কারণে এটি আমি বলতে চাচ্ছি না।’

ঢাকার রাস্তায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে আহত মোটরসাইকেল আরোহী আইনজীবী ভুবন চন্দ্র শীল (৫২) মারা গেছেন। পুলিশ জড়িয়েছে ডাকাতির ঘটনায়। নির্বাচনের আগে এ ধরনের ঘটনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইজিপি বলেন, ‘যখনই যে কোনো ঘটনা সংঘটিত হয়, তাৎক্ষণিকভাবে আমরা কিন্তু ব্যবস্থা নিয়ে থাকি। এর কোনো ঘটনায় যদি আমাদের কোনো সদস্যও জড়িত থাকে তাহলেও আমরা ছাড় দেই না। আমরা তদন্ত করে তাৎক্ষণিক যথাযথ ব্যবস্থা গ্রহণ করে থাকি। ’

এ সময় আরেক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘নির্বাচন আসছে, নির্বাচন আয়োজনের দায়িত্ব নির্বাচন কমিশন করে থাকে। নির্বাচনের সময় নির্বাচন কমিশন যে দায়িত্ব আমাদের দেবে সেই দায়িত্ব পুলিশ যথাযথভাবে পালন করবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102