শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত

শিক্ষক নিবন্ধন: এনটিআরসিএর বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৬ এই পর্যন্ত দেখেছেন

গতকাল রোববার থেকে ১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত। রোববার সকাল ১০টা থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এনটিআরসিএর বিজ্ঞপ্তিতে বলা হয়, ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম ব্যাচ ও দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত দ্বিতীয় ব্যাচের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মৌখিক পরীক্ষার জন্য ৮টি বোর্ড গঠন করা হয়েছে। প্রতি বোর্ডে দুই ব্যাচে ৫০ জন প্রার্থীর ভাইভা নেবে। সেই হিসাবে প্রতিদিন ৪০০ জন প্রার্থী মৌখিক পরীক্ষা দেয়ার সুযোগ পাবেন।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে সব শিক্ষা সনদ ও নম্বরপত্র, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও প্রবেশপত্রের কার্ডের মূলকপি এবং এক সেট ফটোকপি সঙ্গে আনতে হবে। নির্ধারিত ওয়েবসাইট (www.ntrca.gov.bd এবং ntrca.teletalk.com.bd) থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

এনটিআরসিএর পরীক্ষা, মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার পরিচালক মো. আবদুর রহমান বলেন, ২০ ডিসেম্বর পর্যন্ত মৌখিক পরীক্ষা চলবে। এবং দ্রুততম সময়ে ফল প্রকাশের চেষ্টা করা হবে বলে তিনি জানান।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102