

সেলিম মাহবুব, ছাতকঃ সুনামগন্জ জেলার দোয়ারাবাজারে ২০ বস্তা ভারতীয় চা-পাতাসহ আতিকুর রহমান আতিক নামে এক চোরাকারবারীকে আটক করেছে ডিবি পুলিশ।দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া গ্রামে বুধবার রাত সাড়ে ১২ টার দিকে অভিযান চালিয়ে অপরাধীর নিজ বাড়ি থেকে ভারতীয় চাপাতাসহ আটক করা হয়। আটককৃত আতিক বাবুল মিয়ার ছেলে। ডিবির কার্যালয় সুত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কাজ চালিয়ে আসছিলো।গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া গ্রামে অভিযান চালিয়ে আতিক নামে এক চোরাকারবারীকে ২০ বস্তা ভারতীয় চা-পাতাসহ আটক করা হয়। জব্ধকৃত চাপাতার বাজার মূল্য আনুমানিক ২ লাখ ২৫ হাজার টাকা। আটককৃত যুবকের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হচ্ছে বলে জানিয়েছেন ডিবি পুলিশ। আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ডিবির সেকেন্ড অফিসার এস আই শামীম আকঞ্জী।