সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

নিউইয়র্কে দুদিন ব্যাপী বাণিজ্য মেলা শুরু

অর্থনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৬ এই পর্যন্ত দেখেছেন

নিউ ইয়র্কের ম্যানহাটনে ২২ সেপ্টেম্বর শুরু হয়েছে দুদিনব্যাপী বাণিজ্য মেলা। উদযাপিত হবে বাংলাদেশি অভিবাসী দিবস ২০২৩ । ইউএসএ- বাংলাদেশ বিযনেস লিংক, গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অব কমার্স এবং মুক্তধারা নিউইয়র্ক এই আয়োজন করেছে।

এতে অ্যামেরিকা ও বাংলাদেশের শতাধিক স্টল ও উদ্যোক্তা অংশগ্রহণ করেছে। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদিত আয়োজনটি উদ্বোধন করেন- বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। এটি সফল করতে ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই সহযোগিতা করেছে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিনিধি দলের অংশগ্রহণে আয়োজনটি হয়ে উঠছে দুই দেশের সম্পর্ক উন্নয়ন এবং বাণিজ্যের আদান প্রদানের অন্যতম সম্মিলন স্থল।

সপ্তমবারের মতো আয়োজিত বাংলাদেশি অভিবাসী দিবস ও বাণিজ্য মেলার এবারের প্রতিপাদ্য সুযোগের উন্মোচনে স্মার্ট অর্থনীতি।

বাংলাদেশি পণ্যের স্টল ছাড়াও যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানি নিয়ে সেমিনার এবং অ্যামেরিকার মূলধারার ব্যবসায়ীদের নিয়ে থাকবে আইটি বিষয়ক সেমিনার।

অ্যামেরিকা এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য আরো সহজ করায় অনন্য ভূমিকা রাখছে এমন আয়োজন। অ্যামেরিকায় রপ্তানি বাড়াতে রপ্তানি উন্নয়ন বিউরো এই বাণিজ্য মেলায় অংশ নিয়েছে।

ইপিবি’র মাধ্যমে ব্যাংকিং ও ফাইন্যান্স সার্ভিস, ক্যাপিটাল মার্কেট, রেডিমেড ও টেক্সটাইল, মেডিকেল ও ফার্মাসিটিক্যালস, ফুড অ্যান্ড বেভারেজ, আইটি, চামড়া এবং রিয়েল এস্টেটসহ বিভিন্ন খাতের উদ্যোক্তারা এই ট্রেড শোতে অংশ নিয়েছে।

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর জন্য নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত চারটি বরোতে রেমিট্যান্স ফেয়ার অনুষ্ঠিত হবে।

ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, রেমিট্যান্স সংক্রান্ত অ্যাপ সার্ভিস, মানি এক্সচেঞ্জ হাউস এবং রেমিট্যান্স চ্যানেল পার্টনাররা এতে অংশ নিয়েছে।

যুক্তরাষ্ট্র থেকে আয় বাড়াতে দুই দেশের ব্যবসায়ী, উদ্যোক্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তাদের নিয়ে হয়েছে একাধিক সেমিনার।

প্রতিটি অনুষ্ঠানে সেরা ৩০০ রেমিট্যান্স প্রেরককে আমন্ত্রণ জানানো হবে। এ থেকে সেরা ১০ জনকে রেমিট্যান্স পুরস্কার দেয়া হবে। অংশগ্রহণকারী উদ্যোক্তারা প্রবাসীদের জন্য দিয়েছেন নানান সুবিধা।

যুক্তরাষ্ট্রে দক্ষিণ এশিয়ার কোনো দেশ হিসাবে প্রথমবারের মতো এ ধরনের বৃহৎ আয়োজন করেছে বাংলাদেশী অভিবাসীরা।

এমন আয়োজনে অ্যামেরিকায় বাংলাদেশের সম্মান বাড়বে এবং দুই দেশের সম্পর্ক হবে আরো মজবুত প্রত্যাশা করছেন দুই দেশের ব্যবসায়ীরা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102