বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ৮ম জেলা স্কাউট সমাবেশের উদ্বোধন

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৪ এই পর্যন্ত দেখেছেন

জাকজমকপুর্ন আয়োজনের মধ্য দিয়ে ৮ম ঠাকুরগাঁও জেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত হয়।  রবিবার (২৪ সেপ্টেম্বর) শহরের প্রাইমারী ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) স্কুলের হলরুমে সমাবেশের উদ্বোধন করেন প্রধান অতিথি আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

বাংলাদেশ স্কাউটস ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (হিসাব ও অর্থ) লিজা বেগম, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম স্বপন প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্কাউটসের যুগ্ম সম্পাদক ফয়জুল ইসলাম, ক্যাম্প চীফ আক্তার আলী, ডেপুটি ক্যাম্প চীফ অশোক কুমার দাস, সাব ক্যাম্প চীফ ইব্রাহিম হাবিব, ইকবাল হোসেন, ইনচার্জ আফরোজ আহম্মেদ, ডে. ইনচার্জ ফিরোজ জামান মিলনসহ প্রায় সহসাধ্রিক স্কাউট সদস্য। শেষে স্টাউটস সদস্যদের নিজস্ব পরিবেশনায় একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102