মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

করোনায় আক্রান্ত মুহিতকে ঢাকা সিএমএইচে ভর্তি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৪৭৪ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: করোনায় আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বৃহস্পতিবার আবুল মাল আবদুল মুহিতকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয় বলে জানিয়েছেন তার ছোট ভাই ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওনার শারীরিক অবস্থা ভালো আছে। তবে সতর্কতার জন্য ওনাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102