মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্যান্ডউইচের দাম ৯৫ লাখ টাকা!

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৯ এই পর্যন্ত দেখেছেন

দেশ–বিদেশে প্রায় সব জায়গায়ই ঝটপট তৈরি করে ফটাফট খাওয়া যায়, এমন খাবার বেশ জনপ্রিয়। কারণ কর্মব্যস্ত অনেক মানুষই খাবারের সময়টুকু বাঁচাতে কাজ করতে করতে, হাঁটতে হাঁটতে বা গাড়ি চালাতে চালাতেই খেয়ে নেন ফাস্টফুড।

এসবের মধ্যে জনপ্রিয় খাবার স্যান্ডউইচ। পাউরুটির মধ্যে ডিম, মাংস, শসা, টমেটো, সস আরও নানান রকম উপকরণ দিয়ে তৈরি করা হয়। কেউ বা রেস্টুরেন্টে খান। কেউ আবার বাসায় নিজেই তৈরি করেন। এত গেল যে স্যান্ডউইচ আমরা খাই তার বিবরণ। কিন্তু এই স্যান্ডউইচের নামে যদি আবার অন্য কিছু মেলে তা হলে কেমন দেখায়। এমনই এক স্যান্ডউইচ নিয়ে ঘটনা ঘটেছে। পাউরুটির বদলে অর্থ দিয়ে বানানো হয়েছে এই স্যান্ডউইচ। তাও কিনা ৭০ হাজার ব্রিটিশ পাউন্ড দিয়ে। বাংলাদেশি টাকায় ৯৫ লাখেরও বেশি।

ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের এসেক্স কাউন্টির হারউইচ শহরে। ২৭ জুলাই রুরাল এনগেজমেন্ট টিম হারউইচে নিয়মিত তল্লাশি চালাচ্ছিল।

তারা দেখতে পায়, এক চালক ভুল পথে গাড়ি নিয়ে ছুটছেন তাদের চোখকে ফাঁকি দিতে। দ্রুত পুলিশ গাড়িটি আটকায়। চলে তল্লাশি। গাড়ির ভেতর একটি ব্যাগ পাওয়া যায়। সেখানে ফয়েল পেপার দিয়ে মোড়ানো একটি স্যান্ডউইচ দেখতে পান তারা। স্যান্ডউইচ দেখে সন্দেহ হয় পুলিশের। তারা ফয়েল পেপার খুলে দেখেন— আদতে এটি খাওয়ার স্যান্ডউইচ নয়; ভেতরে ৭০ হাজার পাউন্ড।

২৮ বছর বয়সি গাড়িচালক মারিয়াস রাকজিনস্কিকে মানিলন্ডারিংয়ের অভিযোগে গ্রেফতার করা হয়।

৮ সেপ্টেম্বর চেমসফোর্ড ক্রাউন কোর্টে শুনানির সময় মারিয়াস নিজের অপরাধ স্বীকার করেন। তাকে ২০ সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102