মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

হ্যাক হয়েছে আইসিসির ওয়েবসাইট

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৩ এই পর্যন্ত দেখেছেন

নরওয়ের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওয়েবসাইট হ্যাক হয়েছে। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

আইসিসি কর্তৃপক্ষ কেবল হ্যাকের সত্যতা নিশ্চিত করেছে। তবে এ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানায়নি।

তবে আদালতের একটি সূত্র জানিয়েছে হ্যাকের পর ওয়েবসাইটটির সংরক্ষণাগারের যাবতীয় তথ্য এলোমেলো হয়ে গেছে, এবং অনেক তথ্য খোয়া গেছে বলেও জানা গেছে। খোয়া যাওয়া প্রায় সব তথ্যই বিশ্বের বিভিন্ন দেশের যুদ্ধাপরাধ সংক্রান্ত মামলার। এই মামলাগুলো বিচারের জন্য আইসিসিতে নথিভুক্ত করা হয়েছিল।

সূত্র আরও জানিয়েছে, হ্যাকের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি আইসিসি। যেসব তথ্য খোয়া গেছে, সেগুলো বিভিন্ন দেশের সরকারের কাছ থেকে যোগাড়ও করা যাচ্ছে না। কারণ মঙ্গলবার থেকে এখন পর্যন্ত অকার্যকর হয়ে আছে আইসিসির ইন্টারনেট সংযোগ।

বর্তমানে সেন্ট্রাল আফ্রিান রিপাবলিকের মুসলিম বেসামরিকদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে এডোয়ার্ড এনগাইসোনা এবং আলফ্রেড ইয়েকাতোম নামে দুই ব্যক্তির বিচার চলছে। দুই জনই দেশটির চরম ডানপন্থী একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্য ছিলেন।

সন্দেহ করা হচ্ছে— এই ভয়াবহ হ্যাকিংয়ের পেছনে এই মামলার আসামিপক্ষের হাত রয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করে আসামিপক্ষের আইনজীবী গির্ত জ্যান নুপস রয়টার্সকে বলেছেন, ‘যেহেতু আমরা আসামিপক্ষ, কোর্টসিস্টেমে আমাদের প্রবেশাধিকার খুবই সীমিত।’

উল্লেখ্য, গত মার্চে ইউক্রেনে মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে প্রথম আলোচনায় আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102