

মৌলভীবাজার জেলা প্রতিনিধি: শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ মৌলভীবাজার জেলা শাখা কতৃক শিশু কিশোরদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।লকডাউন কালীন সময় শিশুরা যখন ঘর থেকে বের হতে পারছেনা তখন শিশু কিশোরদেরকে এক্টিভ রাখতে আন্ত: ক্রীড়া সামগ্রী বিতরণ করলো, মৌলভীবাজার জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ। বৃহস্পতিবার মৌলভীবাজার পৌর এলাকায় পরিষদের সভাপতি ও পৌর কাউন্সিলর এডভোকেট পার্থ সারথী পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া সামগ্রী বিতরণের শুভ উদ্ধোন করেন বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি ও জেলা আওয়ামীলীগ নেতা আক্তারুজ্জামান, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বি.এল ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা লিটন আহমদ বদরুল, পরিষদের যুগ্মসাধারণ সম্পাদক ফয়ছল আহমদ শামীম, সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ, প্রচার সম্পাদক সজীব পাল, সদস্য পলাশ মিয়া, অশোক দাস, রবিউল হাসান প্রমুখ।

স্বাস্থবিধি মেনে উদ্বোধন শেষে শিশুদের ঘরে ঘরে পৌছে দেওয়া হয় ক্রীড়া সামগ্রী। বিতরণকৃত ক্রীড়া সামগ্রীর মধ্যে ছিল দাবা, লুডু, দড়িলাফ, ফুটবল, স্টার গেইম, বাগা লুডু। এসব ক্রীড়া সামগ্রী বিতরণে সার্বিক সহযোগীতা করেন বৃষ্টল বাংলা প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্য যুবলীগ বৃষ্টল বাথ এন্ড ওয়েস্ট এর সভাপতি খায়রুল আলম লিংকন।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর এরকম উদৌগকে স্বাগত জানিয়ে স্থানীয় অভিভাবক গন বলেন এসব ক্রীড়া সামগ্রী শিশু কিশোরদের এক্টিভ থাকতে সাহায্য করবে ও তাদেরকে মানসিক প্রশান্তি দান করবে।