রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

তিন পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৪৯ এই পর্যন্ত দেখেছেন

মিরপুর টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে নামবে বাংলাদেশ। সিরিজে এটি দ্বিতীয় ও শেষ টেস্ট। চট্টগ্রামে প্রথম টেস্ট হেরে সিরিজে পিছিয়ে রয়েছে মুমিনুল হকের দল। মিরপুরে টস জিতলে আগে ব্যাট করতেন বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

মোট তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। সাদমান ইসলামের জায়গায় খেলছেন সৌম্য সরকার। সাকিব আল হাসানের জায়গায় মোহাম্মদ মিঠুন ও মোস্তাফিজুর রহমানের জায়গায় খেলবেন আবু জায়েদ রাহি। চোটের কারণে এ টেস্টে খেলছেন না সাকিব ও সাদমান। ওয়েস্ট ইন্ডিজ দলে একটি পরিবর্তন আনা হয়েছে।

মিরপুর টেস্টে বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, নাজমুল হক শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও আবু জায়েদ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102