মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

মৌলভীবাজার পৌরসভার ১ শত ৫৪ কোটি ৫৭ লাখ ৫৮ হাজার টাকার বাজেট ঘোষণা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ২৭২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার পৌরসভা ২০২১-২২ অর্থবছরের ১ শত ৫৪ কোটি ৫৭ লাখ ৫৮ হাজার ৭৭ টাকা ৬৩ পয়সার বাজেট ঘোষণা করা করেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় পৌরসভা বোর্ডরুমে স্বাস্থ্যবিধি মেনে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান।বাজেট বক্তব্যে মেয়র জানান, ১০ কোটি ৮৫ লাখ টাকা ঋণ নিয়ে তিনি মৌলভীবাজার পৌরসভার দায়িত্ব গ্রহণ করেছিলেন। ধাপে ধাপে পৌরসভার আয় দিয়ে তিনি তা পরিশোধ করছেন।

বাজেট ঘোষণা বিলম্বের কারণ হিসেবে মেয়র বলেন করোনার প্রার্দূভাবে বাজেট ঘোষণা করতে বিলম্ব হয়েছে এজন্য তিনি দু:খ প্রকাশ করেন। পৌর নাগরিকদের সার্বিক সুযোগ-সুবিধা, মান সম্পন্ন সেবা প্রদানের দিকে লক্ষ্য রেখেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে।


তিনি আরও বলেন, মৌলভীবাজার শহরের একমাত্র পানি নিষ্কাসনের পথ কুদালীছড়ার প্রবাহ স্থায়ী করণ ও ২০টি রাস্তার উন্নয়ন কাজের কার্যাদেশ দেয়া হয়েছে। করোনার কারণে পাথর সরবরাহ না থাকায় কাজ বন্ধ রয়েছে। করোনাপরিস্থিতি স্বাভাবিক হলে কজ শুরু হবে। বেরি লেইক, কয়েকটি পুকুর ও দিঘির সুন্দর্যবর্ধন, নারী ও পুরষদের বিনোদনের জন্য পৃথক বসা ও পায়ে হাটার জন্য ফুটপাত, ফুলবাগান, ড্রেন সংস্কার স্লেপ স্থাপন সহ নানা দৃশ্যমান উন্নয়ন কাজ চলমান ও পরিকল্পনাধীন রয়েছে। তিনি পৌরসভাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য নানা উদ্যোগ ও পরিকল্পনার কথা তুলে ধরেন মেয়র।

শেষে বাজেটের উপর মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, সাংবাদিক বকসী ইকবাল আহমদ, সৈয়দ হুমায়েদ আলী শাহীন, বকসী মিছবাহ উর রহমান, এস এম উমেদ আলী, নজরুল ইসলাম মুহিব, সালেহ এলাহী কুটি, পান্না দত্ত।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর জালাল আহমদ, ফয়ছল আহমদ, সৈয়দ সেলিম হক, কাউন্সিলর মোঃ আসাদ হোসেন মক্কু ,নাহিদ আহমদ, পার্থ সারথী পাল, নারী কাউন্সিলর নাজমা বেগম, জাহানারা বেগম, জিম্মি আক্তার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, পৌর কর্মকর্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102