শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ

ঘরের কাজ করেই ব্যায়ামের উপকারিতা!

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ২৪২ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: করোনা পরিস্থিতির কারণে এখন প্রায় সব কিছুই বন্ধ থাকছে। এতে মানুষ হয়ে পড়েছে ঘরমুখী। আর এ রকম পরিস্থিতিতে অনেকেই বেশ কিছু সমস্যারও সম্মুখীন হচ্ছেন।এ সময় ঘরে বসেই মেটাতে হচ্ছে বাইরের বিভিন্ন কাজ। এমনকি বাজার পর্যন্ত অনেকেই করছেন ঘরে বসেই। আর ঘরে থেকেই সব কিছু করার কারণে মেদ বেড়ে যাওয়ার সমস্যায় পড়ছেন অনেকেই।লকডাউনে জিম বন্ধ থাকার কারণে বাইরে গিয়ে জিম করা বা খোলা স্থানে হাঁটাহাঁটি করার সুযোগ থাকছে না। তাই শরীরের পরিচর্যাও করতে হচ্ছে ঘরে বসেই। আবার অনেক নারীরা ঘরের কাজেই এত পরিমাণ ব্যস্ত সময় কাটান যে, তার বাইরে শরীরচর্চা করার কোনো সুযোগ পান না। কিন্তু জেনে অবাক হবেন যে, ঘরের বিভিন্ন সাধারণ কাজ করেই সেরে ফেলতে পারবেন আপনার শরীরচর্চার ঘাটতি।জানুন সাধারণ ঘরের যেসব কাজ করেই মিলবে ব্যায়ামের উপকারিতা—১. বসে ঘর মোছাবর্তমানে ঘর মোছার জন্য পাওয়া যায় নানা রকম সরঞ্জাম। তবে ঘরের যেসব কাজ করতে বেশি পরিমাণে কষ্ট করতে হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে বসে থেকে নিজ হাতে ঘর মোছা। আর এটিতেই মিলবে শারীরিক ব্যায়ামের মতো উপকার। কারণ বসে থেকে হাঁটু গেড়ে ঘর মোছার সময় পেটে ও কোমরে চাপ পড়ার পাশাপাশি পায়ের মাসলের ব্যায়াম হয়।২. হাতে কাপড় কাচাহাতে কাপড় কাচা হচ্ছে কষ্টকর কাজগুলোর মধ্যে অন্যতম আরেকটি। তবে জেনে অবাক হবেন যে, এ কাজটি আপনার শরীরকে ফিট রাখতেও সহায়তা করে। এতে ব্যায়াম হয়ে যায় আপনার পুরো হাতেরই। আর ভারি কাপড় কাচার ফলে হাতের পাশাপাশি পায়ের পেশিগুলোও অনেক বেশি সক্রিয় থাকবে।৩. বাসন মাজাঘরের বিভিন্ন বাসন মেজেই সেরে ফেলতে পারেন আপনার হাত আর বাহুর ভালো ব্যায়াম। বাসন ঘষে ঘষে মেজে পরিষ্কার করলে সক্রিয় থাকে হাতের পেশি। আর এটি করলে ক্যালোরিও বার্ন হয় অনেকটাই।৪. ঝুল পরিষ্কার করাঘরের অন্যান্য কাজের চেয়ে অপেক্ষাকৃত সহজ কাজ হচ্ছে ঘরের ঝুল পরিষ্কার করা। কিন্তু এ কাজটি করেও আপনি কমাতে পারেন আপনার ক্যালোরি। এটি করলে পিঠ আর ঘাড়ের দিকের মেদ কমে।৫. আলমারি বা সেলফ গোছানোহাত উঁচু করে আলমারি বা সেলফ গোছালেও কমে শরীরের ক্যালোরি। হাত উঁচু করে এসব কাজ করলে পিঠের মেদ কমে। আর হাত নিচু করে বা বসে এ কাজগুলো করলে ব্যায়াম হয় পায়ের।৬. রান্না করাসাধারণত নারীদের নিত্যদিনের কাজ হচ্ছে রান্না করা। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, রান্না করার সময় আগুনের আঁচেও আপনার ক্যালোরি কমে অনেকটাই।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102