শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৭ এই পর্যন্ত দেখেছেন

শ্রীলঙ্কার বিপক্ষে আজ এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নেমেছে ভারত। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। এশিয়া কাপের সপ্তম শিরোপা জয়ের লক্ষ্যে ব্যাট করতে শুরুতেই বিপাকে পড়েছে স্বাগতিকরা। ভারতীয় দুই পেসারের বোলিং তোপে চার ওভারের ভেতরেই ৬ উইকেট হারিয়ে চাপে শ্রীলঙ্কা।

নির্ধারিত সময়ের চেয়ে ৪০ মিনিট পর আজ খেলা শুরু হয়। এবারের আসরের নিয়মিত দৃশ্য বৃষ্টি প্রেমাদাসায় টসের পড়েই দেখা যায়। ফলে ম্যাচ কিছুক্ষণ দেরীতে শুরু হয়। ভারতীয় পেসার জাস্প্রিত বুমরাহ ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরান লঙ্কান ওপেনার কুশল পেরেরাকে। এরপর একে একে সাজঘরের পথ ধরে বাকি টপ অর্ডাররাও।

মোহাম্মদ সিরাজের করা চতুর্থ ওভারে প্যাভিলিয়নের পথ ধরেন চার টপ অর্ডার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ১২ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102