বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

ছাতকে দু’মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ স্কুল ছাত্রীর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ২৩৫ এই পর্যন্ত দেখেছেন

ছাতক সংবাদদাতা:  ছাতকে প্রায় ২ মাসে ধরে নিখোঁজ রয়েছে ডায়না বেগম নামের এক স্কুল ছাত্রী। দীর্ঘ দু’মাসেও তাকে উদ্ধার করতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ নিয়ে অজানা আতংকে দিন কাটাচ্ছেন ডায়নার পরিবার। এদিকে স্বক্রিয় একটি দালাল চক্র ডায়নাকে ফিরিয়ে দিতে মোটা অংকের মুক্তিপণ দাবী করছে এবং পাশাপাশি বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শনসহ প্রতিনিয়ত হুমকী দিচ্ছে বলে নিখোঁজ ডায়নার পরিবারের লোকজন জানিয়েছেন। জানা যায়, ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের মুলতানপুর গ্রামের ফলা উল্লাহর কন্যা ও পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী ডায়না বেগম গত ৩০ মে রাতে নিখোঁজ হয়। ওই রাতে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলেও সে আর ঘরে ফিরে আসেনি। এ ঘটনায় ডায়নার মা ফুলতেরা বেগম ৩ জুন ছাতক থানায় একটি জিডি(নং-১১৫) করেন। নিখোঁজের প্রায় ১ মাস ২৬ দিন অতিবাহিত হলেও তাকে উদ্ধার ও নিখোঁজের রহস্য উদঘাটন করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী।

ডায়নার বড় ভাই জয়নাল আবেদীন জানান, নিখোঁজের পর থেকেই একটি চক্র অজ্ঞাত স্থান থেকে বিভিন্ন মোবাইল নাম্বার ব্যবহার করে বিভিন্ন সময়ে ফোন করে মোটা অংকের মুক্তিপন দাবী করে আসছে। ডায়নার মুক্তির জন্য ওই চক্রকে সাড়ে ৪ লাখ টাকা দিতে হবে। অন্যতায় চক্রটি তার বিবস্ত্র ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আপলোড করার হুমকীও দিচ্ছে। মুক্তি পণের টাকা পাঠানোর জন্য তারা বিকাশ একাউন্ট নাম্বারও দিয়েছে। ইতিমধ্যে ডায়না ও তার পরিবারের বিরুদ্ধে মনগড়া মিথ্যা, বানোয়াট ও অশালিন কথা-বার্তা লিখে অপপ্রচার চালিয়ে ওই চক্রটি প্রশাসন ও সাধারন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। অর্থলোভী এ চক্রটি ডায়নার স্বাভাবিক জীবন ও সতীত্ব নষ্টসহ তাকে হত্যা করে লাশ গুম করার হুমকীও দিচ্ছে। এ দালাল চক্রের হাত থেকে তাকে উদ্ধার করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন ডায়না বেগমের বড় ভাই জয়নাল আবেদীন। এ ব্যাপারে ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন জানান, মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধারের পর নিখোঁজের রহস্য ভেদ করা সম্ভব হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102