শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

স্বরাষ্ট্রমন্ত্রী

এপিএস মামুনের দায়ভারও খতিয়ে দেখা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩১ এই পর্যন্ত দেখেছেন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, এডিসি হারুন অর রশিদ ও সানজিদা কাণ্ডে রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক মামুনের দায়ভার রয়েছে কি না- সেটিও তদন্ত করা হচ্ছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও সেন্ট্রাল স্টোরেজ ডিপোর (সিএসডি) নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইন সবার জন্য সমান মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন অমান্যকারী জনপ্রতিনিধি কিংবা পুলিশ যে-ই হোক না কেন তাকে শাস্তি পেতেই হবে। ঘটনা ঘটার পর প্রধানমন্ত্রীর নির্দেশে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে। যারা যারা ঘটনা ঘটিয়েছে, তাদের সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।

পুলিশের সিদ্ধান্ত নিয়ে কোনো দুর্বলতা নেই উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, মামলা না হলেও মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি করা হয়েছে। সব ঘটনারই তদন্ত করা হবে।

তেজগাঁও থেকে ট্রাক স্ট্যান্ড সরিয়ে ফেলা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আধুনিক ট্রাক স্ট্যান্ড করার জন্য প্রধানমন্ত্রী মেয়রকে নির্দেশনা দিয়েছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102