সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি

লিবিয়ায় ঘূর্ণিঝড় ও বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১২ এই পর্যন্ত দেখেছেন

লিবিয়ায় ভয়াবহ ঝড় ও বন্যায় কয়েক হাজার মানুষের প্রাণহানি ও নিখোঁজের ঘটনায় দেশটির সরকার ও জনগণের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশটির প্রধানমন্ত্রী আবদুল হামিদ মোহাম্মদ আল-দাবাইবাকে দেওয়া এক বার্তায় বুধবার (১৩ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি।

পূর্ব লিবিয়া, বিশেষ করে বেনগাজি, আল-বায়দা, দারনা, সাহাত, আল-মারি এবং জাবেল আল-আখদার অঞ্চলে আঘাতহানা বিধ্বংসী ভূমধ্যসাগরীয় ঝড় ড্যানিয়েলের কারণে যে বিপুল সংখ্যক প্রাণহানি এবং সম্পদ ও জীবিকার ক্ষতি হয়েছে তা অপূরণীয়। আমি নিহতদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি।

বার্তায় লিবিয়ার জনগণের পাশে বাংলাদেশের জনগণ আছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমরা দুর্যোগে ক্ষতিগ্রস্ত লিবিয়ার জনগণের জন্য ছোট্ট সহায়তা পাঠানোর পদক্ষেপ নিয়েছি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102