মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

ভাতিজার হাতে চাচা খুন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৪২৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে রিয়াজ খাঁ (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় নিহতের ছেলে স্বপন খাঁ (৪৫) আহত হন।

বুধবার রাতে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর গ্রামের রিফুজিপাড়ায় এ ঘটনা ঘটে।নিহত রিয়াজ ওই গ্রামের আলী খাঁর ছেলে। আহত স্বপন নিহত রিয়াজের ছেলে।ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক কবিরাজ বলেন, বুধবার রাতে ধর্মীয় বিষয় নিয়ে আপন ভাই ও ভাতিজার সঙ্গে রিয়াজ ও তার ছেলের তর্ক হয়। এরই জেরে রাত ৮টার দিকে রিয়াজকে কুপিয়ে হত্যা করে ভাতিজা দিরাজ। এ সময় রিয়াজের ছেলে গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে দিরাজের সঙ্গে রিয়াজের তর্ক-বিতর্ক হয়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রিয়াজকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত স্বপনকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে রিয়াজের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান।

দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন জানান, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। এ ব্যাপারে থানায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে। অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102