সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

ঠাকুরগাঁওয়ে জেলা পুলিশের ১০ দিনের সাফল্য নিয়ে সম্মেলন

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৪ এই পর্যন্ত দেখেছেন

গত ১০ দিনে জেলা পুলিশের উল্লেখযোগ্য উদ্ধার, গ্রেফতার ও মোটরযান আইনে মামলা দায়ের ও জরিমনা বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সোমবার (১১ সেপ্টেম্বর) পুলিশ সুপার কার্যালয়ের এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: আসাদুজ্জামান, সদর থানার অফিসার ইনচার্জ মো: ফিরোজ কবির, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, গত ১০ দিনে জেলা পুলিশের উল্লেখযোগ্য সফলতার মধ্যে নিস্পত্তিকৃত গ্রেফতারি পরোয়ানা ২২০টি, মাদক উদ্ধার সংক্রান্তে মোট ২৯জনকে গ্রেফতার করা হয়, এ সময় ৯৪৭ গ্রাম গাঁজা, ১৩৩ বোতল ফেনসিডিল, ১৪৬ পিস ইয়াবা, ১৮৩ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট, ২ দশমিক ৫২ গ্রাম হিরোইন, ২৮লিটার চোলাইমদ উদ্ধার এবং জুয়া মামলায় ৪ জন আসামী গ্রেফতার করা হয়। এছাড়াও জেলা ট্রাফিক পুলিশ কর্তৃক মোটরযান আইনে মোট ৩১৯ টি মামলায় ৩০ লাখ ২৫ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়। অন্যদিকে পুলিশের অভিযানে একটি ১৬০ সিসি নীল রংয়ের এপাচি আরটিআর মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং চুরির ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত মো: মনসুর আলী (২৮) নামে একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারী পরোয়ানা মুলে ঠাকুরগাঁও জেলার কুখ্যাত মোটরসাইকেল চোর আব্দুর রাজ্জাক (৪০) গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ঠাকুরগাঁও সহ অন্যান্য জেলায় ৪৩টি চুরি ও মাদক মামলা রয়েছে এবং সে চোরচক্রের মূল হোতা বলে জানান পুলিশ সুপার। বালিয়াডাঙ্গী থানায় ৮জনকে অনলাইন জুয়ার সরঞ্জামসহ গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের কথাও জানানো হয় প্রেস ব্রিফিংয়ে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102