

স্টাফ রিপোর্টার, রাঙামাটি: রাঙ্গামাটি জেলা শহরের আসামবস্তি এলাকায় ‘মানসিক ভারসাম্যহীন’ অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১১টায় দিকে মৃতদেহ উদ্ধার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, থানা পুলিশ সদস্যরা বুধবার সকাল সাড়ে ১১টার দিকে আসামবস্তি এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করেছে।
আমরা ধারণা করছি, গতকাল (মঙ্গলবার) যে কোনো কাপ্তাই হ্রদের পানি পড়ে তার মৃত্যু হয়েছে।
বুধবার মৃতদেহটি ভেসে উঠলে পুলিশ গিয়ে উদ্ধার করে।মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।বর্তমানে মৃতদেহ মর্গে রয়েছে। বয়স আনুমানিক ৪০-৪২ বছর হতে পারে। এখনো তার নাম-পরিচয় শনাক্ত করা যায়নি বলেও জানান ওসি।