মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

এশিয়া কাপ

ভালো সূচনার পর ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৬ এই পর্যন্ত দেখেছেন

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৭ রান তুলেছে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে ওপেনিংয়ে নাঈম শেখ ও মেহেদী মিরাজ ৫৫ রান যোগ করেন। এরপরই তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ। একে একে ফিরেছেন মিরাজ, নাঈম ও সাকিব।

বাংলাদেশ ১৮ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৮৩ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন মুশফিকুর রহিম। তার সঙ্গী হৃদয়।

গ্রুপ পর্ব থেকে সুপার ফোর। টানা চার ম্যাচে টস জেতেন অধিনায়ক সাকিব আল হাসান। আগের তিন ম্যাচে শুরুতে ব্যাটিং করলেও এদিন বোলিং করার সিদ্ধান্ত নেন তিনি।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, শামীম পাটোয়ারি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।

শ্রীলংকা একাদশ: পাতুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চরিত আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েলালাগে, মহীশ তিকশানা, কাসুন রাজিতা ও মাতিশা পাতিরানা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102